শিরোনাম
প্রকাশ: ০২:২৫, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:২৫, ৪ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর এলাকার ২০৩/৭ কিলোমিটারের পাশের একটি রেলসেতুর নিচের পানি থেকে মিজান মিয়া পাঠান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ। মৃত ব্যক্তির ব্যাগ থেকে প্রাপ্ত পরিচয়পত্র, মোবাইল ও টাকার সূত্র ধরে পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করা হয়। মিজান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের বাসিন্দা এবং ঢাকার হা-মীম গ্রুপে কর্মরত ছিলেন। গত বছরের নভেম্বরে বিয়ে করা মিজানের ঘরে রয়েছে চার মাস বয়সী এক দুগ্ধপোষ্য সন্তান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপবন এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই তার মোবাইল বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে সেতুর নিচের পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত শেষে শনিবার (৩ অক্টোবর) রাতে 'ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর'-এর সহায়তায় নিহতের মরদেহ বড় ভাইয়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
#আখাউড়া #ব্রাহ্মণবাড়িয়া #রেলওয়ে_পুলিশ #মরদেহ_উদ্ধার #রেল_দুর্ঘটনা #উপবন_এক্সপ্রেস #বাংলাদেশ_রেলওয়ে #রেল_সংবাদ #ব্রাহ্মণবাড়িয়া_বাতিঘর