ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

১৬ আশ্বিন ১৪৩৩

দীর্ঘদিন পানির ট্যাংকি পরিষ্কার না করার অভিযোগ।

মোঃ মোতাহার হোসেন সরকার (স্টাফ রিপোর্টার)

প্রকাশ: ১৫:৪৫, ১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:০৯, ১ অক্টোবর ২০২৬

দীর্ঘদিন পানির ট্যাংকি পরিষ্কার না করার অভিযোগ।

পরিষ্কার করা হয় না পানির ট্যাংকি পার্বতীপুর স্টেশনে ময়লা-আবর্জনায় ভরা বিশুদ্ধ পানির স্থান, অস্বাস্থ্যকর পরিবেশে পানি সংগ্রহ যাত্রীদের

মোঃ মোতাহার হোসেন সরকার (স্টাফ রিপোর্টার)

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে ময়লা-আবর্জনায় ভরে গেছে যাত্রীদের বিশুদ্ধ পানি সংগ্রহের স্থান। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই সেখান থেকে পানি সংগ্রহ করছেন যাত্রীরা। দীর্ঘদিন ধরে পানির ট্যাংকি পরিষ্কার করা হয় না বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত পার্বতীপুর রেলওয়ে জংশন উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এই জংশন দিয়ে পঞ্চগড়, ঢাকা, খুলনা, রংপুর, চিলাহাটি সহ দেশের বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করেন।

সরেজমিনে দেখা যায়, পার্বতীপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মের উত্তর ও পশ্চিম পাশে যাত্রীদের পানি সংগ্রহের জন্য দুটি ট্যাপ রয়েছে। তবে ট্যাপগুলোর আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পলিথিন, প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা। দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায় স্থানটি নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। সেখানে মশা-মাছিরও উপদ্রব দেখা গেছে।

যাত্রীদের অভিযোগ, বিশুদ্ধ পানি পাওয়ার আশায় তারা এসব ট্যাপ থেকে পানি সংগ্রহ করেন। কিন্তু পানি সংগ্রহের স্থান ও আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় পানির বিশুদ্ধতা ও নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে পানির ট্যাংকি পরিষ্কার করা হয় না বলেও অভিযোগ রয়েছে।

যাত্রীরা বলেন, রেলওয়ে স্টেশনে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। তাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পানি সংগ্রহের স্থান যদি ময়লা-আবর্জনায় ভরা থাকে এবং দীর্ঘদিন পানির ট্যাংকি পরিষ্কার না করা হয়, তাহলে যাত্রীদের জন্য এটি উদ্বেগের বিষয়।

তাদের দাবি, রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পানির ট্যাংকি ও পানি সংগ্রহের স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করুক। একই সঙ্গে যাত্রীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম রেল নিউজ ২৪-কে বলেন, ‘পার্বতীপুর স্টেশন সব সময়ই নোংরা থাকে। আমরা পরিষ্কার করে থাকি। কিন্তু যিনি পরিষ্কার করেন, তিনি কয়েকদিন ধরে আসছেন না। বিষয়টি পরিষ্কারকর্মীর ইনচার্জকে অবগত করেছি। আজকের মধ্যে পরিষ্কার করার ব্যবস্থা করছি।’

তবে যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্টেশনের বিশুদ্ধ পানি সংগ্রহের স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে না। এতে পানি সংগ্রহ করতে এসে ভোগান্তিতে পড়ছেন তারা এবং পানির বিশুদ্ধতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন