শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ১৭:০৫, ১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:০৮, ১ অক্টোবর ২০২৬
নিউইয়র্কের ব্রুকলিনে সাবওয়ে ট্রেনের দরজায় ব্যাগ আটকে যাওয়ার পর চলন্ত ট্রেনের সঙ্গে টেনে নিয়ে ৫৭ বছর বয়সী এক যাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ০৬:০৫ ঘটিকায় ব্রুকলিনের বেডফোর্ড-স্টাইভেস্যান্ট এলাকার ইউটিকা অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে
বাংলাদেশের সময় অনুযায়ী ঘটনাটি আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরবেলা
এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম ইয়াও বোয়াহেনে (Yaw Boahene)। তিনি ব্রুকলিনের বাসিন্দা ছিলেন।
এবিসি৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রত্যক্ষদর্শী জানান, তিনি স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটে, যার ফলে সাবওয়ে প্ল্যাটফর্মে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের তথ্যের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), দ্য গার্ডিয়ান ও স্থানীয় মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বোয়াহেনে একটি উত্তরমুখী এ ট্রেনে ছিলেন। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ বন্ধ হয়ে আসা দরজায় আটকে যায়।
ট্রেনটি চলতে শুরু করলে ব্যাগটি আটকে থাকায় বোয়াহেনে ট্রেনের সঙ্গে টেনে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে তিনি ট্রেনের বগির মাঝের অংশ দিয়ে রেললাইনে পড়ে যান। পরে পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা তাঁকে রেললাইনের ওপর অচেতন ও সাড়াহীন অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসাকর্মীরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিউইয়র্ক পুলিশ সংবাদ মাধ্যম কে জানিয়েছেন যে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার কিছু আগে-পরে এ ঘটনায় জরুরি সহায়তার জন্য ফোন আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫৭ বছর বয়সী ওই ব্যক্তিকে রেললাইনের ওপর অচেতন অবস্থায় দেখতে পায়। তাঁর মৃত্যুর আনুষ্ঠানিক কারণ নিউইয়র্ক সিটি অফিস অব চিফ মেডিক্যাল এক্সামিনার নির্ধারণ করেছে। দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
প্রাথমিকভাবে নিউইয়র্ক পুলিশ ব্যাগটিকে ব্যাকপ্যাক হিসেবে উল্লেখ করলেও পরে সেটি শপিং ব্যাগ বলে সংশোধন করা হয়।
ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো ঘটনাপ্রবাহ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ। পুলিশ এখন পর্যন্ত কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার তথ্য নিশ্চিত করেনি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী ঘটনাটি দেখে জরুরি সহায়তার জন্য ফোন করেন।
এ ধরনের দুর্ঘটনা নিউইয়র্কের সাবওয়ে ব্যবস্থায় বিরল হলেও অতীতেও অনুরূপ প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০২২ সালে ম্যানহাটনের কলম্বাস সার্কেল স্টেশনে ট্রেনের দরজায় পোশাক বা ব্যাগ আটকে যাওয়ার পর ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছিল।
মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির (এমটিএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নিউইয়র্কের সাবওয়ে ব্যবস্থায় যাত্রী-সংক্রান্ত দুর্ঘটনা আগের বছরের তুলনায় ২ শতাংশ বেড়েছিল। তবে একই সময়ে যাত্রীসংখ্যা আরও বেশি হারে বাড়ায় ১২ মাসের হিসাবে যাত্রীপ্রতি দুর্ঘটনার হার ৪ দশমিক ৭ শতাংশ কমেছিল।
বর্তমান দুর্ঘটনার ক্ষেত্রে ট্রেনের দরজায় ব্যাগ কীভাবে আটকে গেল, দুর্ঘটনার ঠিক কী পরিস্থিতিতে বোয়াহেনে ট্রেনের সঙ্গে টেনে নেওয়া হলো এবং ঘটনাটির সঙ্গে কোনো নিরাপত্তাগত ত্রুটি জড়িত ছিল কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট ভাবে খুব শীঘ্রই সামনে আসবে বলে নিউইয়র্ক পুলিশ সংবাদ মাধ্যমে কে অবহিত করেন।