ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

চলন্ত রমনা কমিউটার ট্রেনের কোচে তার চুরি

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২২:৫৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত রমনা কমিউটার ট্রেনের কোচে তার চুরি

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) পার্বতীপুর থেকে রমনার উদ্দেশে ছেড়ে যাওয়া রমনা কমিউটার ট্রেনের উলিপুর রেলওয়ে স্টেশনে ৭০৩২ নম্বর কোচের বাতি ও ফ্যানের সার্কিটের তার চুরির অভিযোগ উঠেছে।

তার চুরি হওয়ায় রাতে পার্বতীপুরে আসার সময় ট্রেনটির ওই কোচ পুরোপুরি অন্ধকার হয়ে যায়। এতে কোচে থাকা যাত্রীদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দেয়।

অভিযোগ রয়েছে, এর আগে কুড়িগ্রাম–রমনা সেকশনের রেললাইনে পাথর দেওয়া হয়েছিল। পাথর দেওয়ার কয়েক দিনের মধ্যেই রেললাইন থেকে সেসব পাথর বস্তায় করে এলাকার মানুষ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

এরই মধ্যে চলন্ত রমনা কমিউটার ট্রেনের কোচের তার চুরির ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। যাত্রীদের অভিযোগ, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন