শিরোনাম
প্রকাশ: ২০:০৭, ২৪ জুলাই ২০২৬
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৬টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্টেশনের ভিআইপি গেটের বিপরীত পাশের সড়ক থেকে মো. আবু জাফর (৪২), ওরফে "লেংড়া জাফর"কে ২৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, রেলস্টেশন ও আশপাশের এলাকায় মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।