ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

১১ শ্রাবণ ১৪৩৩

পদ্মা এক্সপ্রেসে পরিত্যক্ত ব্যাগ থেকে ২৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

প্রকাশ: ১১:০২, ২৬ জুলাই ২০২৬

পদ্মা এক্সপ্রেসে পরিত্যক্ত ব্যাগ থেকে ২৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

সিলেট রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় থাকা কয়েকটি বস্তা থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার ৮৭৫ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে রেলওয়ে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৪ জুলাই বিকেল আনুমানিক ৩টা ২৫ মিনিটে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশনা ও তত্ত্বাবধানে সিলেট রেলওয়ে থানার এসআই দীপক, ইন্টেলিজেন্স টিম ও সঙ্গীয় ফোর্স যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় সিলেট রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি সন্দেহজনক বস্তা দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়।

সাক্ষীদের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে কিটক্যাট চকলেট (ছোট ও বড়), ভিভেল সাবান, সোয়ান পাপড়ি, স্নিকার্স চকলেট এবং সুপা সুপাস সফট ক্যান্ডি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৫ হাজার ৮৭৫ টাকা।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া বস্তাগুলোর কোনো প্রকৃত মালিককে শনাক্ত করা যায়নি। জব্দকৃত পণ্য থানায় নিয়ে আসা হয়েছে এবং বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন