ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

টিএলআর ঐক্য ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোহাম্মদ হাসান।

প্রকাশ: ২০:৫২, ২৯ জুলাই ২০২৬

টিএলআর ঐক্য ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোহাম্মদ হাসান।

বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে জনাব মোহাম্মদ হাসানকে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় (ভারপ্রাপ্ত) সম্পাদক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা, ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, চট্টগ্রাম বিভাগের সকল শাখা ও বিভিন্ন দপ্তরে কর্মরত টিএলআর সদস্যদের সহযোগিতায় মোহাম্মদ হাসান সংগঠনকে আরও সুসংগঠিত, সুদৃঢ় ও কার্যকর করে তুলবেন।

এছাড়া সংগঠনের স্বার্থে ও লক্ষ্য বাস্তবায়নে নবনিযুক্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত সভাপতি মো. ফেরদৌস হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. শাওনের অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন