ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

ঢাকা রেলস্টেশনে ভবঘুরে নারীর কোলজুড়ে নবজাতক, পাশে দাঁড়াল রেলওয়ে পুলিশ

প্রকাশ: ২২:৩০, ২৯ জুলাই ২০২৬

ঢাকা রেলস্টেশনে ভবঘুরে নারীর কোলজুড়ে নবজাতক, পাশে দাঁড়াল রেলওয়ে পুলিশ

রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ভবঘুরে গর্ভবতী নারী নিরাপদে একটি ছেলে শিশুর জন্ম দিয়েছেন। এ সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সদস্যরা মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা প্রদান করেন। পরে তাদের চিকিৎসা ও সার্বিক সহায়তার ব্যবস্থা করা হয়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন।

বাংলাদেশ রেলওয়ে পুলিশ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনার মাধ্যমে সেই দায়িত্ববোধের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন