ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে মৌচাক রেলওয়ে স্টেশনে সচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রকাশ: ২২:৩৫, ২৯ জুলাই ২০২৬

ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে  মৌচাক রেলওয়ে স্টেশনে সচেতনতামূলক লিফলেট বিতরণ

গাজীপুরের মৌচাক রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে পরিচালিত এ বিট পুলিশিং কার্যক্রমে স্টেশন ও আশপাশের এলাকায় যাত্রী এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ট্রেনে পাথর নিক্ষেপের ফলে যাত্রীদের জীবন ও সম্পদের ঝুঁকি, রেল চলাচলে সম্ভাব্য দুর্ঘটনা এবং এ ধরনের অপরাধের আইনগত পরিণতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। পাশাপাশি সবাইকে এ ধরনের অপরাধ প্রতিরোধে সচেতন হওয়ার এবং সন্দেহজনক কোনো ঘটনা দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জানানোর আহ্বান জানানো হয়।

ঢাকা রেলওয়ে থানার পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিট পুলিশিং ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে মৌচাক রেলওয়ে স্টেশন এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন