ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

রেলপথ মন্ত্রণালয়ে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের ২২টি অডিট আপত্তি নিষ্পত্তিতে ত্রিপক্ষীয় সভা

প্রকাশ: ১৫:৩৮, ২৯ জুলাই ২০২৬

রেলপথ মন্ত্রণালয়ে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের ২২টি অডিট আপত্তি নিষ্পত্তিতে ত্রিপক্ষীয় সভা

বাংলাদেশ রেলওয়ের বৈদেশিক সাহায্যপুষ্ট চারটি প্রকল্প-সংশ্লিষ্ট ২২টি অনুচ্ছেদের অডিট আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ে একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অডিট ও আইসিটি) জনাব মীর আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তরের উপপরিচালক জনাব হুমায়ূন কবির।

সভায় বাংলাদেশ রেলওয়ের বৈদেশিক সাহায্যপুষ্ট চারটি প্রকল্পের আওতাধীন ২২টি অডিট আপত্তি পর্যালোচনা করা হয়। এসব আপত্তি দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে এবং বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন