শিরোনাম
প্রকাশ: ০০:২৯, ৩০ জুলাই ২০২৬
দক্ষিণেশ্বর স্টেশনের ডাউন লাইনে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, বন্ধ দু’দিকের ট্রেন চলাচল। বুধবার রাতের এই ঘটনায় প্রবল ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আপাতত ডানকুনি লাইনে আপ ও ডাউন লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
বুধবার রাত ৮টা ৫০ মিনিটের ডাউন ডানকুনি-শিয়ালদহ ট্রেন আটকে যায়। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। তারপর থেকে আপ ও ডাউন লাইনে কোনও ট্রেন চলাচল হচ্ছে না। রাত সাড়ে ১০টা পর্যন্ত একই পরিস্থিতি রয়েছে। টাওয়ার ওয়াগন এখন মেরামতির কাজ করছে বলে জানিয়েছে রেল।
ট্রেন আটকে থাকায় শিয়ালদহ ও ডানকুনির মধ্যে রেল যোগাযোগ বন্ধ। এই লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বহু মানুষ এই লাইন ব্যবহার করে অফিস-বাড়ি যাতায়াত করেন। প্রবল সমস্যায় পড়েছে তাঁরা।
ডানকুনি লাইনে যেমন সমস্যা হয়েছে। তেমনই শিয়ালদহ মেন লাইন এবং বনগাঁ লাইনের প্রায় সব ট্রেন অনেক দেরিতে চলছে। ট্রেন লেট হওয়ার কারণে অফিস ফেরত জনতা প্রবল সমস্য়া পড়েছেন।