ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর কমলাপুরে পরিদর্শনে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর কমলাপুরে পরিদর্শনে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ও হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনার পর স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার জিল্লুর রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি কমলাপুর রেলস্টেশনে এসে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা, যাত্রী ও প্রবেশপথে চেকিং এবং মনিটরিং কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। সাম্প্রতিক দুটি ঘটনার পর স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার নিকুনিল চাকমা, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহ, ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন এবং ঢাকা আরএনবি (অস্ত্র শাখা)-এর ওসি মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, শনিবার রাতে কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরদিন রোববার রাতে কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরপর দুই দিনের এসব ঘটনায় স্টেশন ও ট্রেনের নিরাপত্তা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন