শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে হাওড় এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কমলাপুর রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার আতিকুর রহমান।
মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) এবং দণ্ডবিধির ৪২৭ ও ৪৩৬ ধারায় মামলাটি রুজু করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওড় এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি কোচে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন। তিনি জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত করা হবে।