ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

কমলাপুরে ককটেল বিস্ফোরণ: সিসিটিভি ফুটেজে দুই আসামি গ্রেফতার

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

কমলাপুরে ককটেল বিস্ফোরণ: সিসিটিভি ফুটেজে দুই আসামি গ্রেফতার

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) শাহজাহানপুর থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. সাখাওয়াত হোসেন রায়হান (৩২) ও সাইমুন (২১)।

ঢাকা রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ৩০ নম্বর পিলারের কাছে অজ্ঞাতনামা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ২০ সেপ্টেম্বর ঢাকা রেলওয়ে থানায় মামলা করা হয়। মামলায় The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫ডি এবং The Explosive Substances Act, 1908-এর ৩/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর স্টেশনের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পাওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে শনাক্ত করা হয়। পরে শাহজাহানপুর থানা পুলিশের সহায়তায় সোমবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে থানা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন