শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:২৬, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:২৬, ২১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর রেলস্টেশনের কাছে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকার উদ্দেশ্যে অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুর স্টেশন ছাড়ার পরপরই ময়মনসিংহমুখী হোম সিগন্যাল পয়েন্টের কাছে ওই তরুণী ট্রেনের নিচে পড়ে রানওভার হন।
নিহতের সঙ্গে থাকা কলেজের পরিচয়পত্র থেকে তার নাম তাহমিনা আক্তার বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিচয়পত্র অনুযায়ী, তিনি সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জের অনার্স ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চেহারা দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী কার্যক্রম চলছে।
ঘটনার বিস্তারিত কারণ ও ওই তরুণী কীভাবে রেললাইনে এসেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।