ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

পার্বতীপুরে একতা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৫

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:২৮, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

পার্বতীপুরে একতা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৫

দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি দক্ষিণপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫৯), গাইবান্ধা শহরের পুলিশ লাইন সংলগ্ন আদর্শপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত সুরিং বিশ্বাসের ছেলে মোঃ সুরুজ মিয়া (৪৮), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক (মন্ডলপাড়া) এলাকার রশিদ মিয়ার ছেলে লিটন রানা (৩০), একই উপজেলার তেলীপাড়া মেকুরটারী এলাকার মৃত কুব্বাত আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৪) এবং নড়াইল সদর উপজেলার ফুলসর পশ্চিমপাড়া এলাকার মৃত কুটি মিয়া মোল্লার ছেলে মোঃ রুহুল আমিন (৫৯)।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিরা আন্তঃজেলা ছিনতাই ও ‘মলম পার্টি’র সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রেনে যাত্রীদের টার্গেট করে ছিনতাইয়ের চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। কর্মকর্তাদের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ট্রেনে ছিনতাইয়ের পরিকল্পনার বিষয়ে তথ্য দিয়েছেন।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ উন নবী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন