শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩:০৪, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:০৬, ১৫ অক্টোবর ২০২৬
ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রথম চালানে ১৮টি রেলকোচ আসছে। বাংলাদেশের প্রবেশের পর দর্শনা কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে রেলকোচ গুলো নেয়া হবে সৈয়দপুরের কারখানায়।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে কোচ গুলো প্রবেশ করার কথা রয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনর রশিদ জানান, ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপরতলা এলাকা থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ গুলো যাত্রা শুরু করে। কোচ গুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করছে। শুক্রবার দুপুর বারোটার দিকে রওনা দিয়ে ভারতের গেদে চেকপোষ্টে আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। কোচ গুলো দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে কাস্টমস কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে সৈয়দপুরের রেলওয়ে নিজস্ব কারখানায় নেয়া হবে।
ভারতের রাইটস লিমিটেড নামের সরবরাহকারী প্রতিষ্ঠান ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ সরবরাহ করছে বাংলাদেশে। ২০০টি কোচ সংগ্রহ করা হবে কয়েক ধাপে। বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন করে যুক্ত হবে কোচ গুলো।