ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

কমলাপুর রেলস্টেশনে জিআরপি পুলিশের অভিযানে আটক অবৈধ হকার

ইমন খান বিশেষ প্রতিনিধি, রেল নিউজ

প্রকাশ: ২১:৪১, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০১, ১৪ অক্টোবর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে জিআরপি পুলিশের অভিযানে আটক অবৈধ হকার

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালনকালে অবৈধ হকারদের আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ঢাকা রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রেলস্টেশনে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ট্রেনযাত্রা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। এরই অংশ হিসেবে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবৈধ হকারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল জানান, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ঢাকা রেলওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। স্টেশন ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, স্টেশনের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযানসহ প্রয়োজনীয় কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশন এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন