শিরোনাম
প্রকাশ: ২১:৫৪, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৫, ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক বিভাগের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) উপপরিচালক (পার্সোনেল-১) জান্নাতুল ফেরদৌস জিসার স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।
দপ্তরাদেশ অনুযায়ী, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২, পাকশী পদে কর্মরত পার্থ প্রতীম আচার্য্যকে অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, লালমনিরহাট (চ.দা.) পদে বদলি করা হয়েছে। সহকারী পরিচালক (অপারেশন), রেলভবন, ঢাকা পদে কর্মরত মোঃ আমিনুল হককে অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, ঢাকা (চ.দা.) পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে, সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (প্যাসেঞ্জার), রাজশাহী পদে কর্মরত মোঃ আব্দুল আউয়ালকে সিনিয়র সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (প্যাসেঞ্জার), রাজশাহী (চ.দা.) পদে বদলি করা হয়েছে। এ ছাড়া সহকারী পরিবহন কর্মকর্তা-২, চট্টগ্রাম পদে কর্মরত মোঃ মনিরুজ্জামানকে অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা, চট্টগ্রাম (চ.দা.) পদে বদলি করা হয়েছে।
দপ্তরাদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।