ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

ট্রলি দুর্ঘটনায় শেখ আল আমিনসহ আহতদের সুস্থতা কামনায় প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:৪৯, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০৮, ১৪ অক্টোবর ২০২৬

ট্রলি দুর্ঘটনায় শেখ আল আমিনসহ আহতদের সুস্থতা কামনায় প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন


‎
‎
‎দিনাজপুরের বিরামপুরে ট্রলি দুর্ঘটনায় বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তাসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।

‎আজ বুধবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে বিরামপুর এলাকায় দায়িত্ব পালনকালে ট্রলি নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎আহতরা হলেন, এসএসএই/ওয়ে/পার্বতীপুর ও সৈয়দপুর কারখানার দায়িত্বে থাকা কর্মকর্তা জনাব শেখ আল আমিন,ট্রলিম্যান আবু তাহের, মোস্তাফিজুর রহমান ও মো. জিকরুল হাসান।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলি করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনার কবলে পড়েন। এতে সবাই আহত হন। এর মধ্যে কর্মকর্তা শেখ আল আমিনের অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
‎
‎এদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।* সংগঠনের পক্ষ থেকে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন