দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানের উন্নয়ন এবং প্রসারিত করার জন্য বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। তিনি বলেন, ‘আমরা অঙ্গীকার করতে চাই।
শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮:৫৮, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৯, ১৯ নভেম্বর ২০২৬
দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানের উন্নয়ন এবং প্রসারিত করার জন্য বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। তিনি বলেন, ‘আমরা অঙ্গীকার করতে চাই।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধনকালে পাবনা রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ বলেন।
এ সময় ফিতা কেটে প্রথমবারের মতো ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।
রেলমন্ত্রী বলেন, পাবনাবাসীর জন্য নিশ্চিত এটা আনন্দঘন মুহূর্ত। নিরাপদ যাত্রায় এটি সরকারের অঙ্গীকার। এই অঞ্চলের জনগণ যে আস্থা রেখেছিল তার মর্যাদা রেখেছে নির্বাচিত জনপ্রতিনিধিরাও।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা ও রেলসচিব ফাহিমুল ইসলাম, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ প্রমুখ উপস্থিত ছিলেন
উল্লেখ্য, আজকে উদ্বোধন উপলক্ষে বিকেল ৫টায় ছেড়ে গেলেও আগামীকাল ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।