ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন, প্রস্তুতি পরিদর্শনে এমপি ও রেল সচিব।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:০৯, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০৯, ১৪ নভেম্বর ২০২৬

পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন, প্রস্তুতি পরিদর্শনে এমপি ও রেল সচিব।

আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। নতুন এই ট্রেন সার্ভিস চালুর প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে পাবনা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) তাঁরা পাবনা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এ সময় নতুন ট্রেন চালুর আগে স্টেশনের সার্বিক প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন তাঁরা।

পরিদর্শন শেষে পাবনা জেলা সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব। সভায় নতুন আন্তঃনগর ট্রেন চালুর প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই ট্রেন চালুর মধ্য দিয়ে পাবনা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হবে। পাশাপাশি এ রুটের যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন