ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

রেল নিউজে সংবাদ প্রকাশের পর তেজগাঁও রেল কলোনিতে কর্তৃপক্ষের ঝটিকা অভিযান, বিচ্ছিন্ন অবৈধ গ্যাস-পানি-বিদ্যুৎ সংযোগ

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:০১, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০২, ১৮ নভেম্বর ২০২৬

রেল নিউজে সংবাদ প্রকাশের পর তেজগাঁও রেল কলোনিতে কর্তৃপক্ষের ঝটিকা অভিযান, বিচ্ছিন্ন অবৈধ গ্যাস-পানি-বিদ্যুৎ সংযোগ

তেজগাঁও রেল কলোনিতে অবৈধ বসতি ও নানা অনিয়ম নিয়ে রেল নিউজে সংবাদ প্রকাশের পর অবশেষে তৎপর হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে তেজগাঁও রেল কলোনির বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

এসএসই (কার্য্য) মো. তৌহিদ সুমনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ পানির সংযোগ, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রেলওয়ের সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখল ও সংযোগের বিরুদ্ধে কর্তৃপক্ষের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন