ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় আটকা পড়েছে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:০৬, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০৬, ১৯ নভেম্বর ২০২৬

ভাঙ্গায় আটকা পড়েছে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা এলাকায় আটকা পড়েছে।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

আনোয়ার হোসেন বলেন, সকালে রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়েছিল, ভাঙ্গায় যাওয়ার পর সেটি আটকে আছে। ট্রেনটির গন্তব্য নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। যদি ট্রেন বেশি দেরি করে তাহলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে- সেটি চলাচল করবে নাকি বন্ধ থাকবে। 

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যথানিয়মে ট্রেন ছেড়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কমলাপুরে কোনো সমস্যা নেই। যথানিয়মে ট্রেন ছেড়ে যাচ্ছে।  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন