ঢাকা, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

২২ বৈশাখ ১৪৩৩, ১৮ জ্বিলকদ ১৪৪৭

রেলের পূর্বাঞ্চলে দুই কর্মকর্তার বদলি ও পদায়ন

প্রকাশ: ১৩:৪৮, ৫ মে ২০২৬

রেলের পূর্বাঞ্চলে দুই কর্মকর্তার বদলি ও পদায়ন

গত রবিবার (০৩ মে ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়, পার্সোনেল-১ শাখা, রেলভবন, ঢাকা থেকে জান্নাতুল ফেরদৌস জিসা, উপপরিচালক (পার্সোনেল-১) স্বাক্ষরিত এক দপ্তরাদেশে দুই কর্মকর্তার বদলি  ও পদায়ন করা হয়েছে।

দপ্তরাদেশ অনুযায়ী, মোঃ কবির উদ্দিন মোল্লা বর্তমানে সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং), চট্টগ্রাম, এ্যাট ঢাকা দায়িত্বে কর্মরত আছেন। তাকে বদলি করে স্টেশন ম্যানেজার, ঢাকা পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

অন্যদিকে, মোঃ সাজেদুল ইসলাম বর্তমানে স্টেশন ম্যানেজার, ঢাকা হিসেবে কর্মরত আছেন। তাকে বদলি করে সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং), চট্টগ্রাম, এ্যাট ঢাকা পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দপ্তরাদেশে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন