শিরোনাম
প্রকাশ: ০০:১৯, ২৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কক্সবাজার শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে কক্সবাজারে কর্মরত শুভংকর দে-কে আহ্বায়ক এবং রামু স্টেশনে কর্মরত আমান ইকবাল-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতা, উদ্দেশ্যপ্রণোদিত বদলি এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার কারণে দীর্ঘদিন কক্সবাজার শাখার কমিটি গঠন সম্ভব হয়নি। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রমিক ও কর্মচারীদের অধিকার রক্ষা এবং রেলওয়ের উন্নয়নে কাজ করবে নতুন এই কমিটি।এছাড়া নবগঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথাও জানানো হয়েছে।
কমিটিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম মামুন ও ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুল ইসলাম মমিন কর্তৃক অনুমোদিত হয়েছে। সুপারিশকারী হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষর রয়েছে।
নতুন এই কমিটি গঠনের ফলে কক্সবাজার অঞ্চলে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
(বিজ্ঞাপণ হিসেবে প্রকাশিত )