ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

১১ বৈশাখ ১৪৩৩, ০৭ জ্বিলকদ ১৪৪৭

সংসদে নোয়াখালী রুট নিয়ে জোরালো দাবি, নতুন ট্রেন চালু ও সেবার উন্নয়ন চাইলেন এমপি খোকন

সেলিমুর রহমান

প্রকাশ: ১১:২৭, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৭, ২৩ এপ্রিল ২০২৬

সংসদে নোয়াখালী রুট নিয়ে জোরালো দাবি, নতুন ট্রেন চালু ও সেবার উন্নয়ন চাইলেন এমপি খোকন

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ৭১ বিধিতে নোয়াখালী রুটের রেলব্যবস্থার দুরবস্থা তুলে ধরে যাত্রীসেবা উন্নয়ন ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ঢাকা-নোয়াখালী রুটে রেলপথের অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এই পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
প্রস্তাবিত “সুবর্ণচর এক্সপ্রেস” দ্রুত চালু করা, বন্ধ থাকা “নোয়াখালী এক্সপ্রেস” ও “ঢাকা এক্সপ্রেস” পুনরায় চালু, লাকসাম-নোয়াখালী রেললাইন ডাবল লাইনে উন্নীতকরণ, গুরুত্বপূর্ণ বন্ধ স্টেশনগুলোতে জনবল নিয়োগের মাধ্যমে পুনরায় চালু করা এবং নতুন ট্রেনকে সেমি নন-স্টপ সার্ভিস হিসেবে পরিচালনা করা।এছাড়া প্রস্তাবিত স্টপেজ হিসেবে নরসিংদী, ভৈরব ও কসবা নির্ধারণের কথাও উল্লেখ করেন তিনি, যাতে যাত্রীসেবার মান বাড়ার পাশাপাশি যাত্রাসময় কমে আসে।

সংসদ সদস্য বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নোয়াখালী অঞ্চলের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি বিষয়টিকে জরুরি জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পিকারের মাধ্যমে রেলপথ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন