ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

২ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭

রেলওয়ের ব্র্যান্ডিংয়ে আসছে নতুন দিগন্ত

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৩:০০, ১২ এপ্রিল ২০২৬

রেলওয়ের ব্র্যান্ডিংয়ে আসছে নতুন দিগন্ত

ছবি: রেল ভবন সভাকক্ষে অনুষ্ঠিত সভা।

বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং নীতিমালা–২০২৫’-এর খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে আজ রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় প্রস্তাবিত নীতিমালার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে রেলওয়ের সম্পদ ব্যবহার করে বিজ্ঞাপন কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও আয়বর্ধক করার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি ব্র্যান্ডিং কার্যক্রমকে আধুনিক ও সময়োপযোগী করার লক্ষ্যে নানা প্রস্তাব উপস্থাপন করা হয়।সভা শেষে জানানো হয়, সংশ্লিষ্ট সকল মতামত ও সুপারিশ পর্যালোচনা করে শিগগিরই ‘বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং নীতিমালা–২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন