ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

১৫ বৈশাখ ১৪৩৩, ১১ জ্বিলকদ ১৪৪৭

বিশ্ব জাকের মঞ্জিল উপলক্ষে পার্বতীপুর–পুখারিয়া রুটে স্পেশাল ট্রেন!!

মো: মোতাহার হোসেন সরকার( স্টাফ রিপোর্টার)।

প্রকাশ: ১৯:৩২, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৪৭, ২৮ এপ্রিল ২০২৬

বিশ্ব জাকের মঞ্জিল উপলক্ষে পার্বতীপুর–পুখারিয়া রুটে স্পেশাল ট্রেন!!

গত ২১ এপ্রিল ২০২৬  বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল (রাজশাহী) এর জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পি) (পশ্চিম) মোঃ আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে যে, আগামী ০১ মে ২০২৬ তারিখে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে মহাপবিত্র ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ০৬টি কোচ সমন্বয়ে ০১ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে।

বিশেষ ট্রেনটি ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১০টায় পার্বতীপুর স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল ৬টা ৩০ মিনিটে পুখারিয়া স্টেশনে পৌঁছাবে। ফিরতি যাত্রায় ০১ মে ২০২৬ তারিখ বিকাল ৪টা ৩০ মিনিটে পুখারিয়া থেকে ছেড়ে রাত ১২টায় পার্বতীপুর পৌঁছাবে।

স্পেশাল ট্রেনটিতে ১৬০ টি শোভন শ্রেণীর এবং ৩০৪ টি ২য় শ্রেণীর আসন থাকবে। ট্রেনটি যাত্রাপথে ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট এবং সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করবে।

বিধি মোতাবেক স্পেশাল ট্রেনের অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য চার্জ আদায় সাপেক্ষে ট্রেনটি পরিচালনা করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিটিও ও ডিএমই (লোকো ও ক্যারেজ), পাকশী ও লালমনিরহাট স্পেশাল ট্রেনের ইঞ্জিন, ক্রু এবং রেকটির ওয়াটারিং ও ক্লিনিং এর ব্যবস্থা গ্রহণ করবেন।

স্পেশাল ট্রেনটি পুখারিয়া পৌঁছার পর খালি রেক রাজবাড়ী স্টেশনে আনা হবে এবং ১ মে ২০২৬ পুনরায় যাত্রার জন্য সুবিধাজনক পাথে পুখারিয়া স্টেশনে পৌঁছানো হবে।

সিআরএনবি (পাকশী) ও এসআরপি (পাকশী) ট্রেনটির নিরাপত্তা নিশ্চিত করবেন।

এতদসংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন