শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫১, ২১ মে ২০২৬ | আপডেট: ০৮:৫২, ২১ মে ২০২৬
ঝিনাইদহে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।বুধবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুরের সাবদালপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন পার হওয়ার সময় রেললাইন বসে যায়। খবর পেয়ে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে।