ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি গঠন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২১:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটি গঠন

বাংলাদেশ রেলওয়ে স্পোর্টস কন্ট্রোল বোর্ডের আওতাধীন ২০২৬-২৭ সালের জন্য ‘জোনাল স্পোর্টস কাউন্সিল, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে জনাব মোহাম্মদ সফিকুর রহমান চেয়ারম্যান এবং জনাব চৈতী মুহুরী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গঠিত কমিটিতে জনাব মোস্তফা জাকির আহসান, সভাপতি, বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশন, পাহাড়তলী; জনাব এ বি এম কামরুজ্জামান, সভাপতি, বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশন, ঢাকা; জনাব মোস্তাফিজুর রহমান ভূঞা, সভাপতি, বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম এবং জনাব মো. জহিরুল ইসলাম, বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশন, সদর, চট্টগ্রাম—সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের দুটি ক্লাবের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জনাব মো. শওকত জামিল মোহসী, সভাপতি, রেলওয়ে এসএ ক্লাব এবং জনাব মো. মনিরুজ্জামান, সভাপতি, রেলওয়ে রেঞ্জার্স ক্লাব—দায়িত্ব পালন করবেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) জোনাল স্পোর্টস কাউন্সিলের নবগঠিত কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ও জোনাল স্পোর্টস কাউন্সিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মামুনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ রেলওয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাণবন্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি নবগঠিত কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

নবগঠিত কমিটির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম জোনে ক্রীড়া কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন