শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১৯:৩৭, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩৯, ২৩ আগস্ট ২০২৬
রেলপথ মন্ত্রণালয়ে আগস্ট মাসের অভ্যন্তরীণ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আগস্ট মাসের অভ্যন্তরীণ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের ১০ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন দাপ্তরিক বিষয় এবং রেলওয়ের সার্বিক কার্যক্রমের সমন্বয় ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তর ও শাখার কার্যক্রম, অগ্রগতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সভায় তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি চলমান কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার নির্দেশনা দেন।
সভায় রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।