ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

১৪ আশ্বিন ১৪৩৩

চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, আটক ৩

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, আটক ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের মধ্যে দুজনকে রাবি রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।

প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, “কিছুদিন ধরে রাবি রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ উদ্বিগ্ন। এ বিষয়ে অনুসন্ধানের জন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি। অবশেষে আজ সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। পরে কিছুক্ষণ আগেই ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।”

তিনি আরও বলেন, “পরে তাদের রিমান্ডে নিয়ে এ ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।”

 

উল্লেখ্য, এর আগে, গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ইট-পাথর নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি স্টেশনের আশপাশের দোকানেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন