ঢাকা, রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিরাজগঞ্জ বাজার রেল শ্রমিক দলের বিক্ষোভ

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিরাজগঞ্জ বাজার  রেল শ্রমিক  দলের  বিক্ষোভ

ঢাকার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, ট্রেনে অগ্নিসংযোগ এবং রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, সিরাজগঞ্জ বাজার শাখা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনটির উদ্যোগে সিরাজগঞ্জের জামতৈল রেলস্টেশন এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মিছিলটি জামতৈল রেলস্টেশন এলাকায় প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা রেলওয়ের স্টেশন ও ট্রেনে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী (পথ), সিরাজগঞ্জ বাজার, রেল ফ্যামিলির সভাপতি এবং বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সিরাজগঞ্জ বাজার শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যকরী সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশ শেষে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং যাত্রীসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন