ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

২ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭

বিমানবন্দর স্টেশনে টিটিইর ওপর হামলার অভিযোগে আটক ২

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১০:১৩, ১২ এপ্রিল ২০২৬

বিমানবন্দর স্টেশনে টিটিইর ওপর হামলার অভিযোগে আটক ২

বিমানবন্দর রেলস্টেশন

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে আন্তনগর চট্টলা এক্সপ্রেসের ট্রেন টিকিট পরিদর্শক (টিটিই) হাসান আল মামুনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বিমানবন্দর রেলস্টেশনে এ হামলার ঘটনা ঘটে।রেলওয়ে পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর চট্টলা এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর রেলস্টেশনে পৌঁছালে টিটিই হাসান আল মামুন যাত্রীদের কাছে টিকিট পরীক্ষা করছিলেন। যাত্রী ফাহিম (১৯) ও আফরানের (২০) সঙ্গে টিকিট দেখানো নিয়ে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা হাসান আল মামুনকে স্ট্যাপলার দিয়ে মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা থেকে রক্ত বের হয়। পরে তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।রেলওয়ে পুলিশ আরও জানায়, ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষের সহায়তায় অভিযুক্ত দুজনকে আটক করে রেলওয়ে পুলিশ। বর্তমানে তাঁরা পুলিশের হেফাজতে আছেন। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে রেলওয়ে পুলিশ সব যাত্রীকে শৃঙ্খলা বজায় রেখে ভ্রমণের আহ্বান জানিয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন