ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জ্বিলহজ্জ ১৪৪৭

*ধুমকেতু এক্সপ্রেসে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ সিরাপসহ আটক ১

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৬:০১, ১৩ জুন ২০২৬

*ধুমকেতু এক্সপ্রেসে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ সিরাপসহ আটক ১

রাজশাহী রেলওয়ে থানার পুলিশের অভিযানে ধুমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রাজশাহী রেলওয়ে থানাধীন হরিয়ান রেলওয়ে স্টেশনের পাশে চলন্ত ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে ট্রেনের “গ” বগির এসি বার্থ সিট নং-১৬ এ তল্লাশি চালানো হয়। এ সময় এক যাত্রীর হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর কার্টুনে রাখা ৩০ বোতল আমদানি নিষিদ্ধ “Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup” উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ রবিউল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি রাজশাহী জেলার দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন