ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৬ জ্বিলহজ্জ ১৪৪৭

জামালপুর রেলওয়ে পুলিশের সততায় ফিরে পেলেন হারানো ৩৫ হাজার টাকা ও ব্যাগ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৬, ১২ জুন ২০২৬ | আপডেট: ১৮:২৭, ১২ জুন ২০২৬

জামালপুর রেলওয়ে পুলিশের সততায় ফিরে পেলেন হারানো ৩৫ হাজার টাকা ও ব্যাগ

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার  ট্রেনটি শুক্রবার (১২ জুন) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে স্টেশনের প্ল্যাটফর্মে দায়িত্বরত টিজি পুলিশ একটি মালিকবিহীন ব্যাগ উদ্ধার করে। ব্যাগটি তল্লাশি করে এর ভেতরে নগদ ৩৫ হাজার টাকা পাওয়া যায়।

এদিকে ব্যাগটির মালিক মো. আল আমীন (৩০), যিনি ময়মনসিংহের গফরগাঁও এলাকার বাসিন্দা, গফরগাঁও রেলস্টেশনে ভুলবশত ট্রেন থেকে নেমে যাওয়ার পর ব্যাগটি ট্রেনে ফেলে আসার বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি ফোনে জামালপুর রেলওয়ে স্টেশন পুলিশকে বিষয়টি অবহিত করেন।

পুলিশ ব্যাগটি নিরাপদে সংরক্ষণ করে এবং পরবর্তীতে মো. আল আমীন জামালপুর রেলওয়ে থানায় উপস্থিত হয়ে ব্যাগ ও এর ভেতরে থাকা টাকা তার বলে শনাক্ত করেন। বিষয়টি যাচাই-বাছাই শেষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করা হয় এবং উদ্ধারকৃত ব্যাগ ও নগদ ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, যাত্রীদের হারিয়ে যাওয়া মালামাল উদ্ধারে এবং প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে রেলওয়ে পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের এ মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন উপস্থিত যাত্রী ও স্থানীয়রা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন