শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:৫৪, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৫৫, ২১ অক্টোবর ২০২৬
কুষ্টিয়া কোর্ট স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
২০ অক্টোবর এ ঘটনা ঘটে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নজরে বিষয়টি এলে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে আটক করা হয়। পরবর্তীতে রেলওয়ে আইন, ১৮৯০-এর ১২৯ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
ট্রেনে পাথর নিক্ষেপ একটি বিপজ্জনক কর্মকাণ্ড। চলন্ত বা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে পাথর নিক্ষেপের ফলে যাত্রীরা গুরুতর আহত হতে পারেন। পাশাপাশি ট্রেনের জানালা ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে।
রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।