ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩

শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রেলওয়ে শ্রমিক লীগ নেতা জুনায়েদ হামিদ গ্রেপ্তার:

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:২৩, ২৬ নভেম্বর ২০২৬

শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রেলওয়ে শ্রমিক লীগ নেতা জুনায়েদ হামিদ গ্রেপ্তার:

 হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে এলাকার দিঘিরপাড়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রেলওয়ের দিঘিরপাড় এলাকার আব্দুল জলিলের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার জুনায়েদ হামিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদ হামিদ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের আইওডব্লিউ (IWO) অফিসে ওয়েম্যান পদে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, তার দল ক্ষমতায় থাকাকালে এলাকার বেকার যুবকদের রেলওয়েতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, নিজনগাঁও গ্রামের ফয়েজ আহমেদের কাছ থেকে ৮ লাখ টাকা, আইওডব্লিউ অফিসে কর্মরত আব্দুল জলিল মিয়ার ছেলের কাছ থেকে ৩ লাখ টাকা, রেলওয়ে কলোনিতে বসবাসরত আহমদ মিয়ার ছেলের কাছ থেকে ৩ লাখ টাকা, নিজনগাঁও গ্রামের সাহেব আলী মিয়ার ছেলের কাছ থেকে ৩ লাখ টাকা এবং মহলুলনগামের রাকিব মিয়ার কাছ থেকে ৩ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া জুনায়েদ হামিদ একটি চেক জালিয়াতির মামলায়ও ওয়ারেন্টভুক্ত আসামি বলে সংবাদে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে এই শ্রমিক লীগ নেতা আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন