শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩:১৪, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১৫, ২০ সেপ্টেম্বর ২০২৬
কমলাপুর রেল স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লাগেছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। আজ রোববার রাত ৯টা ৩৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহ জাহান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।