ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

বিমানবন্দর স্টেশনে ৪ পাসপোর্ট উদ্ধার: ১২ হাজার টাকা দাবি করায় যুবক আটক

ইমন খান, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯:৪৪, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪৪, ২৩ নভেম্বর ২০২৬

বিমানবন্দর স্টেশনে ৪ পাসপোর্ট উদ্ধার:  ১২ হাজার টাকা দাবি করায় যুবক আটক

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে যাওয়া ৪টি পাসপোর্ট উদ্ধারের পাশাপাশি সেগুলো ফেরত দেওয়ার বিনিময়ে ১২ হাজার টাকা দাবির অভিযোগে মোঃ মামুন হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২২ নভেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার সময় সোহাগ কায়সার  নামে এক যাত্রীর ৪টি পাসপোর্ট হারিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্ত মোঃ মামুন হোসেন মোবাইল ফোনে যোগাযোগ করে পাসপোর্টগুলো ফেরত দেওয়ার বিনিময়ে বিকাশের মাধ্যমে ১২ হাজার টাকা দাবি করেন।

বিষয়টি জানার পর রেলওয়ে পুলিশের ইন্টেলিজেন্স শাখার এসআই আবু সাঈদ ও সংশ্লিষ্ট আইসির সমন্বয়ে প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় শনাক্ত করা হয়। সেখানে টানা ৭-৮ ঘণ্টা অভিযান ও নজরদারির পর একটি বিকাশের দোকানে দাবিকৃত টাকা গ্রহণ করতে এলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ নভেম্বর রাত ১২টায় হারিয়ে যাওয়া পাসপোর্ট ৪টি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন