ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

৭ শ্রাবণ ১৪৩৩

দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপ, মাদক ও চুরি প্রতিরোধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২২:২৩, ২২ জুলাই ২০২৬

দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপ, মাদক ও চুরি প্রতিরোধে সচেতনতামূলক সভা

রেলওয়ে এলাকায় অপরাধ দমন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুর রেলওয়ে থানার উদ্যোগে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুর ২টায় দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্টেশন এলাকায় পাথর নিক্ষেপ, মাদক সেবন, রেললাইনের যন্ত্রাংশ চুরি, অবৈধ হকারমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং হিজড়াদের অনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ সাদা, দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জনাব আব্দুল বাতেন, সাবেক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব রঞ্জু মিয়া, পৌর বিএনপির সহ-সম্পাদক জনাব মনির হোসেন, পৌর ছাত্রদলের জনাব বিপ্লব মণ্ডল, দেওয়ানগঞ্জ মার্কাস মসজিদের পেশ ইমাম মাওলানা জালাল উদ্দিনসহ এলাকার প্রায় ৪০ থেকে ৫০ জন গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা রেলওয়ে সম্পদ রক্ষা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাথর নিক্ষেপসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত রেলওয়ে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।

জামালপুর রেলওয়ে থানার পক্ষ থেকে জানানো হয়, দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং নিরাপদ রেল পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন