ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩

রাতে উত্তপ্ত পরিস্থিতির পর সকাল থেকে স্বাভাবিক রয়েছে রাজশাহী রেলওয়ে স্টেশনের কার্যক্রম।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১০:১৭, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:১৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

রাতে উত্তপ্ত পরিস্থিতির পর সকাল থেকে স্বাভাবিক রয়েছে রাজশাহী রেলওয়ে স্টেশনের কার্যক্রম।

রাতে উত্তপ্ত পরিস্থিতির পর সকাল থেকে স্বাভাবিক রয়েছে রাজশাহী রেলওয়ে স্টেশনের কার্যক্রম। নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে বলে জানিয়েছেন রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে স্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীদের স্বাভাবিকভাবে ট্রেনে ওঠানামা করতে দেখা যাচ্ছে। স্টেশনের প্ল্যাটফর্ম ও প্রবেশপথেও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার জানান, সকালে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করছে এবং স্টেশনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

এর আগে রোববার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করলে কিছু সময়ের জন্য রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ব্যাহত হয়।

ঘটনার পর অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত সন্দেহে চারজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যকে সাময়িক বরখাস্ত করে বাংলাদেশ রেলওয়ে। সোমবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় স্বাভাবিক গতিতে চলছে রাজশাহী রেলওয়ে স্টেশনের কার্যক্রম।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন