ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় একতা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, নিহত ওই নারী ও তার স্বজনরা উপজেলার বাগানবাড়ী এলাকায় আলমগীর হোসেনের ভাড়াটিয়া। ওই নারীর বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে দেশের বাড়ি নিয়ে যায়।

কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশন কর্মকর্তা এচএম খায়রুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার খবর পেয়েছি। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা তার মরদেহ নিয়ে চলে যান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন