ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

১২ বৈশাখ ১৪৩৩, ০৮ জ্বিলকদ ১৪৪৭

কুষ্টিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত প্রবাসীর স্ত্রী

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১০:০৪, ২৫ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত প্রবাসীর স্ত্রী

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

নিহত ওই নারী মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৭ টার দিকে উপজেলার হালসা গ্রামের রেলগেটের দক্ষিণপাশে খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নারী (২২) মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের পুরাতন সুতাইল গ্রামের মালয়েশিয়া প্রবাসী খায়রুল ইসলামের স্ত্রী।

ঘটনার সংবাদ পেয়ে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহতের ভাই খাইরুল ইসলাম জানান, তার বোন স্বামীর বাড়িতে অবস্থান করছিলেন।

সকালে পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে তার বাগবিতন্ডা হয় বলে জানা যায়। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হালসা রেলগেট এলাকায় গিয়ে মরদেহ শনাক্ত করা হয়। তিনি আরও জানান, স্বামী প্রবাসে থাকায় পারিবারিক কলহ প্রায়ই লেগে থাকত। এর জের ধরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন