শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৮, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:২৪, ১৯ এপ্রিল ২০২৬
ঠাকুরগাঁওয়ে তারাহুরা করে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় মো: সোহাগ আলী (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়। গত শুক্রবার রাত ৮.৩০ মিনিটে করবার সদর উপজেলার আখানগর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলার রুহিয়া থানার চতুরাখোর গ্রামের মো: আমিনুল ইসলামের ছেলে মো: সোহাগ আলী (১৭) দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার একটি মুরগির ফার্মের কর্মচারী। ওই দিন ফার্ম থেকে বেতন নিয়ে বিরামপুর ষ্টেশনের ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনযোগে বাড়িতে ফিরছিলেন। এ অবস্থায় ট্রেনটি সদর থানার আখানগর ষ্টেশনে রাত ৮.৩০ মিনিটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পরে যায়। এ সময় তার মাথার ডান পার্শ্ব গরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি জেনেছি। ইতিমধ্যে পার্বতীপুর রেলওয়ে কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জেনেছি।