শিরোনাম
প্রকাশ: ২২:৫১, ৩০ জুলাই ২০২৬
উপকূল এক্সপ্রেস ট্রেনে আবারও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ট্রেনটি রাজাপুর এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।
এ সময় ট্রেনের ঠ বগির ১৭ নম্বর আসনে থাকা এক যাত্রী গুরুতর আহত হন। ঘটনার পর ট্রেনের গার্ড আল মামুন -এর সহযোগিতায় অনবোর্ড সার্ভিস ম্যানেজার স্বপন ফার্স্ট এইড বক্স থেকে আহত যাত্রীকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন যাত্রীরা।
উল্লেখ্য, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা যাত্রীদের জীবন ও রেল চলাচলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।