শিরোনাম
প্রকাশ: ১২:৫৫, ৩০ জুলাই ২০২৬
সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন রেলপথ প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রেল ভবনে প্রবেশের সময় তিনি নিজেই নিজের অফিসিয়াল প্রবেশ কার্ড পাঞ্চ করে ভবনে প্রবেশ করেন। প্রতিমন্ত্রীর এমন আচরণ উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কাছে নিয়ম মেনে চলা ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধার একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হয়।
সংশ্লিষ্টদের মতে, পদমর্যাদা নির্বিশেষে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুসরণ করা সুশাসন ও দায়িত্বশীলতার প্রতিফলন। প্রতিমন্ত্রীর এ উদ্যোগ সরকারি দপ্তরে নিয়ম মেনে চলার সংস্কৃতি আরও শক্তিশালী করতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন অনেকেই।