ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রকাশ: ০১:৩১, ৩১ জুলাই ২০২৬

ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

জামালপুরের ইসলামপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ইসলামপুর রেলস্টেশনের পশ্চিম পাশে ঘুন্টির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিআরপি জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন ইসলামপুর রেলস্টেশনের নিকটবর্তী ঘুন্টির মোড় এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন