শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১৭:১০, ৩০ জুলাই ২০২৬
বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পসমূহের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বাংলাদেশ রেলওয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, অননুমোদিত নতুন প্রকল্পের প্রস্তুতি, প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের গতি বৃদ্ধি ও কার্যক্রম আরও ফলপ্রসূ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।